সারাদেশের ন্যায় ভেসপা ক্লাব সিলেটের আয়োজনে প্রথমবারের মত “জেন্টেলম্যানস্ রাইড” অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ ডিসেম্বর) সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত এই জেন্টেলম্যানস্ রাইডে অংশ নেয় ভক্সওয়াগন, ভেসপা, স্কুটিসহ বিরল সব যানবাহন।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বারের জেনারেল সেক্রেটারি এডভোকেট মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), সিলেটে আব্দুল করিম কিম, ফটো জার্নালিস্ট আব্দুল বাতিন ফয়সল সহ অনেকে।
মূলত জেন্টেলম্যানস্ রাইডে মূল উদ্দেশ্য হলো সাধারণ বাইকারদের থেকে একটু ভিন্ন থাকা। নান্দনিক সৌন্দর্য অর্জনের লক্ষ্যে সব ভেসপা রাইডার আভিজাত্য বজায় রেখে রুচিশীল পোশাক পরিধানের মাধ্যমে শাশান্তিপূর্ণ ও সুশৃঙ্খল ব্যক্তি প্রকাশ করে সবার সম্মান এবং ভালোবাসা অর্জন করে মেলবন্ধন তৈরি করা।

অনুষ্ঠানে ভেসপা ক্লাব সিলেটের নতুন কমিটি অনুমদন করা হয়।
কমিটিতে যারে আছেন-
কার্যকরী কমিটি উপদেষ্টা মন্ডলী- দেলোয়ার বক্স, মোস্তফা শাহজামান চৌধুরী বাহার, আমিনুল ইসলাম চৌধুরী লিটন, মুহিবুর রহমান বুলবুল, খালিকুর রহমান বাচ্চু, মোঃ বাবুল মিয়া, মোঃ সিকন্দর আলী
কার্যকরী পরিষদ সভাপতি- এডভোকেট অরুপ শ্যাম বাপ্পী, সহ-সভাপতি- সেলিম আহমেদ আলী, সাধারণ সম্পাদক- সাজু আহমদ আল মামুন, অর্থ সম্পাদক- সাদি রহমান।
সদস্য- বিজয় পুরকায়স্থ, আনিস আহমেদ রুমেল, জয়নাল আনসারী রায়হান, শামীম আহমেদ, নাঈম বিন বারী।
সিলেটভিউ২৪ডটকম/ নাজাত-০১




