সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য মো: হাবিবুর রহমান হাবিব সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা মহিলা আওয়ামীলীগের প্রতিষ্টাতা সভাপতি সৈয়দা জেবুন্নেছা হক, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য মনোনিত হওয়ায় এবং বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল পুনরায় মনোনিত হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

 


এমপি হাবিব বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর তনয়া মাননীয় প্রধামন্ত্রী শেখ  হাসিনা সিলেটের তৃণমূলের সৎ সাহসী ও ত্যাগি এবং জনপ্রিয় ২জন নেতাকে মূল্যায়ন করায় আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে অভিন্দন ও শুভেচ্ছা জানাই। সৈয়দা জেবুন্নেছা হক ও শফিউল আলম চৌধুরী নাদেল এর নেতৃত্বে সিলেট জেলা আওয়ামীলীগ সুসংগঠিতভাবে সকল অপশক্তির বিরোদ্ধে রুখে দাড়াবে এবং আগামী নির্বাচনে সিলেটের সবগুলো আসন নৌকার বিজয় সুনিশ্চিত করা হবে আমরা আশাবাদি। এমপি হাবিব, সৈয়দা জেবুন্নেছা হক ও শফিউল আলম চৌধুরী নাদেলকে  অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তাদের দীর্ঘায়ু কামনা করেন।

 

 

 

সিলেটভিউ২৪ডটকম/ নাজাত-০২