মরহুম ইলিয়াস আলী ফাউন্ডেশন, সিলেটের উদ্যোগে (৩০ ডিসেম্বর) শুক্রবার রাতে নগরীর বিভিন্ন এলাকায় দরিদ্র-অসহায়, ছিন্নমূল মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করেন ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান আলী আহমদ সেলিম। এসময় তিনি বলেন, বর্তমানে শীতে কাতর দুঃস্থ মানুষদের উষ্ণতা দিতে শীতবস্ত্র বিতরণ করে যাচ্ছে মরহুম ইলিয়াস আলী ফাউন্ডেশন। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে, বিপন্ন নিরুপায় মানুষের পাশে দাড়িয়ে তাদের সুন্দর আগামী বিনির্মাণে ভুমিকা রাখা। তিনি শীতার্ত দুঃখী মানুষের পাশে সমাজের বিক্তবানদের সহযোগিতার হাত বাড়ানোর অনুরোধ জানান। মরহুম ইলিয়াস আলী ফাউন্ডেশন প্রতিবছরের ন্যায় এ বছরও শীতার্ত মানুষের শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করে যাচ্ছে। এই কার্যক্রম আগামীতে অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর থেকে এ কার্যক্রম শুরু হয়। ১৫ দিন ব্যাপী এ কার্যক্রমে শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণের আয়োজন করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/সাইফুল/জুনেদ




