সামাজিক সংগঠন উইমেন ফর উইমেন রাইটস এর উদ্যোগে গোয়াইনঘাট উপজেলার আলীর গাঁও ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে আজ শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত মহিলা সমাবেশে সংগঠনের সভাপতি সামিয়া বেগম চৌধুরী বলেন, মহিলা সমাজের অধিকার প্রতিষ্ঠা ও তাদের আর্থ সামাজিক উন্নয়নের পাশাপাশি এই শীতে তাদের পাশে দাঁড়িয়েছে উইমেন ফর উইমেন রাইটস। আগামীতে আরও উন্নয়নমূলক উদ্যেগ গ্রহণের প্রয়াস অব্যাহত রাখবে এই সংগঠন।
শীতবস্ত্র বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আবিদা সুলতানা, জাহানারা ইয়াসমীন ও ফরিদা রহমান প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/জুনেদ




