সিলেট জেলা প্রেসক্লাবের নির্বাচনী ইতিহাস গড়ে বিজয়ী হয়েছেন জকিগঞ্জের কৃতিসন্তান  শাহ্ দিদার আলম চৌধুরী নবেল। সাধারণ সম্পাদক পদে এ নিয়ে তিনি মোট ৩ বার বিজয় লাভ করেছেন। শনিবার প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে ৭২ ভোট পদে তিনি বিজয় লাভ করেন। 

এদিকে সাংবাদিক নবেল বিজয় লাভ করায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন জকিগঞ্জ এসোসিয়েশন ইউকের নেতৃবৃন্দ।


শনিবার  বিজয়ের পর তাৎক্ষনিক এক অভিনন্দন বার্তায় জকিগঞ্জ এসোসিয়েশন ইউকের সভাপতি কাউন্সিলর শেরওয়ান চৌধুরী ,সাধারণ সম্পাদক আবুল হোসেন বলেন,  জকিগঞ্জের গুণীজনরা আজ বিভিন্ন জায়গায় নেতৃত্ব দিচ্ছেন। তারই ধারাবাহিকতায় সাংবাদিক নবেল তৃতীয়বারের মত জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে ভোটের মাধ্যমে বিজয়ী হয়েছেন। সিলেটের সাংবাদিকতার অঙ্গনে তিনি আমাদের গর্ব বলে উল্লেখ করেন নেতৃদ্বয়।

এছাড়া অন্যান্য পদে যারা বিজয় লাভ করেছেন তাঁদেরকে অভিনন্দন জানান এসোসিয়েশন নেতৃদ্বয়। 

সিলেটভিউ২৪ডটকম/ প্রেবি/জেসি