জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির ও সিলেট জেলা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্টিত হয়েছে। সভাপতি পদে দুটি সংগঠনের নেতৃত্বে এসেছেন দুই নারী সাংবাদিক। জাতীয় প্রেস ক্লাবের নেতৃত্বে পুনরায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরামের প্রার্থী ফরিদা ইয়াসমিন। আর সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি পদে বিজয়ী হয়েছেন প্রয়াত সাংবাদিক ও শিক্ষাবিদ মহি উদ্দিন শীরু পত্নী হাসিনা বেগম চৌধুরী।
শনিবার (৩১ ডিসেম্বর) ব্যাপক উৎসাহ-উদ্দীপনা আর উৎসবমুখর পরিবেশে এ দুটি নির্বাচন অনুষ্টিত হয়।
জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদে ফরিদা ইয়াসমিন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামাল উদ্দিন সবুজকে পরাজিত করে আবারও সভাপতি নির্বাচিত হয়েছেন। ফরিদা ইয়াসমিনের প্রাপ্ত ভোট ৫৬৭ এবং কামাল উদ্দিন সবুজের প্রাপ্ত ভোট ৪০১।
আর সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি পদে সিলেটের প্রবীণ সাংবাদিক ও ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত শাহ ফরিদীকে ৩ ভোটে পরাজিত করে প্রয়াত সাংবাদিক শীরু পত্নী হাসিনা বেগম চৌধুরী ক্লাবের প্রথম নারী সভাপতি পদে বিজয়ী হয়েছেন। তাঁর প্রাপ্ত ভোট ৫৮ আর লিয়াকত শাহ ফরিদীর প্রাপ্ত ভোট ৫৫। তিনি জেলা প্রেসক্লাবের প্রথম নির্বাচিত সভাপতি হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন।
সিলেটভিউ২৪ডটকম/মুন্না




