সিলেটের দক্ষিণ সুরমা পল্লীকানন খেলাঘর আসরের ২য় সম্মেলন ও প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (৩১ ডিসেম্বর ) সকাল ১১ টায় দক্ষিণ সুরমা উপজেলা সিলাম ইউনিয়নের মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিতব্য সম্মেলন ও প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লীকানন খেলাঘর আসরের সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বিশ্বনাথ সরকারী কলেজ এর অবসরপ্রাপ্ত অধ্যক্ষ তাপসী চক্রবর্তী লিপি, বিশেষ অতিথি বক্তব্য রাখেন খেলাঘর সিলেট জেলা কমিটির সভাপতি বিধান দেব চয়ন , দক্ষিণ সুরমা উপজেলা সহকারী শিক্ষা অফিসার লুতফুর রহমান , সৃষ্টি খেলাঘর আসর সিলেট এর সদস্য শ্যামল দে, সম্মেলনে সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করেন পল্লীকানন খেলাঘর আসর এর সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেন , শোকপ্রপ্তাব পাঠ করেন পল্লীকানন খেলাঘর আসর এর সহ সাধারণ সম্পাদক মোঃ আতিক মিয়া , অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বক্তব্য রাখেন বিশিষ্ট মুরব্বি হাজী মোঃ আব্দুল জব্বার , সমাজকর্মী এহসানুল হক চৌধুরী, এস এম রাসেল, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক এম সারওয়ার হোসেন সৌরভ , অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোঃ আছাদ উদ্দিন , হাসান বক্ত চৌধুরী কাউসার,প্রমুখ।
পরিশেষে অংশ গ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদপ্রত্র তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন পল্লীকানন খেলাঘর আসর এর সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেন।
সিলেটভিউ২৪ডটকম / নাজাত-০৭




