সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দশগাওঁ নয়াগাঁও উচ্চবিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। রবিবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টায় বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন দশগাওঁ নয়াগাঁও উচ্চবিদ্যালয় ও কলেজ গভর্নিং বডির সভাপতি ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী।

 


এ সময় উপস্থিত ছিলেন দশগাওঁ নয়াগাঁও উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান,গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ নাছির উদ্দীন, নওয়াগাওঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুল জব্বার। বিশিষ্ট মুরব্বি মজর আলী, মনফর আলী, আমির উদ্দিন, দৌলতুর রহমান, মনফর আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, উচ্চ বিদ্যালয় কলেজের সকল বিভাগের শিক্ষকবৃন্দ। এর আগে গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী নওয়াগাওঁ প্রত্যশা কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করেন।

 

 

সিলেটভিউ২৪ডটকম / নাজাত-১২