সিলেটের শীতার্তদের পাশে দাঁড়িয়েছে মেট্রোপলিটন ইউনিভার্সিটি।

 


১ জানুয়ারী বিকেলে সিলেটের বটেশ্বরস্থ মেট্রোপলিটন ইউনিভার্সিটির ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শিক্ষাবিদ ড. তৌফিক রহমান চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

 

এসময় উপস্থিত ছিলেন- মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক, বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান তানভীর এম ও রহমান চৌধুরী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক স্থপতি সুব্রত দাস, প্রক্টর ও অর্থনীতি বিভাগের প্রধান ড. মোহাম্মদ জামাল উদ্দিন, আইন ও বিচার বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক গাজী সাইফুল হাসান, ব্যবসা প্রশাসন বিভাগের সহকারি অধ্যাপক মোঃ কামাল উদ্দিন, প্রভাষক উম্মে সায়মা, রেজিস্ট্রার তারেক ইসলাম, ডেপুটি রেজিস্ট্রার মিহির কান্তি চৌধুরীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

 

বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শিক্ষাবিদ ড. তৌফিক রহমান চৌধুরী বলেন, মেট্রোপলিটন ইউনিভার্সিটি দেশ ও সমাজের প্রতি দায়বদ্ধতাস্বরূপ সবসময় অসহায়দের পাশে আছে।সিলেট তথা বাংলাদেশের উচ্চশিক্ষায় অবদান রাখার পাশাপাশি দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠির কল্যাণে আমার প্রচেষ্ঠা অব্যাহত থাকবে।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৮