সিলেট জেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে হাসিনা বেগম চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেলসহ বিজয়ী নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছে সিলেট জেলা ও মহানগর যুবদল।
শনিবার (১ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অভিনন্দন জানিয়ে সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগরের সভাপতি শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক, জেলার সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, মহানগরের সাধারণ সম্পাদক মির্জা মো; সম্রাট হোসেন বলেন, সিলেট জেলা প্রেসক্লাবকে আরো গতিশীল করার লক্ষ্যে নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ অগ্রনী ভূমিকা পালন করবেন। পাশাপাশি সাংবাদিকদের কল্যাণে তাদের পথচলা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২১




