সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি হাসিনা বেগম চৌধুরী, সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল সহ সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (০৩ জানুয়ারি) এক অভিনন্দন বার্তায় সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, সদস্য সচিব শাকিল মুর্শেদ নবনির্বাচিত সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, নির্বাচিত নেতৃবৃন্দ সাংবাদিকদের অধিকার আদায়ে কাজ করে যাবেন।
অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ নির্বাচনে জয় পরাজয় থাকবে উল্লেখ করে বলেন, বিজয়ী ও বিজিতরা মিলেমিশে ক্লাবের ও সাংবাদিদের স্বার্থ সংরক্ষণে কাজ করে যাবেন।
সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ-১১




