সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ১০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপি নেতা অ্যাডভোকেট সালেহ আহমদ চৌধুরীর দাফন  সম্পন্ন হয়েছে। 

বুধবার (৪ জানুয়ারি) বেলা ২টায় মহানগরের কলাপাড়া শাহী ঈদগাহ ময়দানে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।


পরে কলাপাড়া কবরস্থানে লাশ দাফন করা হয়।

জানাজার নামাজে সিটি করপোরেশনের জনপ্রতিনিধি ও কর্মকর্তা-কর্মচারী ছাড়াও রাজনৈতিক দলের নেতাকর্মীসহ এলাকার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।

এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে অ্যাডভোকেট সালেহ আহমদ চৌধুরী মহানগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দূরারোগ্য রোগে ভুগছিলেন।


সিলেটভিউ২৪ডটকম / ডালিম