স্বাধীকার আন্দোলনসহ বাঙালি জাতির প্রতিটি মহৎ, শুভ ও কল্যাণকর অর্জনে নেতৃত্বদানকারী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সম্মেলনে দশম বারের মতো বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতি নির্বাচিত হওয়ায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও যুক্তরাজ্য আওয়ামী লীগের ঢাকায় অবস্থানরত নেতৃবৃন্দরা প্রধানমন্ত্রীর সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন।
বুধবার (৪ জানুয়ারি) বিকাল ৩ টায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও যুক্তরাজ্য আওয়ামী লীগের ঢাকায় অবস্থানরত নেতৃবৃন্দরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপস্থিত হয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ তিন বছর যাবত বৈশ্বিক করোনা মহামারীর কারনে অনেক নেতাকর্মীদের সাথে দেখা সাক্ষাত হয়নি। বিদেশী পার্টনার নিয়ে বাংলাদেশে অন্তত ১০০ টি ইকোনোমিক জোন শিল্প কারখানা স্থাপনে প্রবাসীদের হস্তক্ষেপ চান প্রধানমন্ত্রী। প্রবাস থেকে অবৈধ পন্থায় দেশে টাকা না পাঠিয়ে কষ্ঠার্জিত টাকা ব্যাংকিং চ্যানেলে পাঠাতে প্রবাসীদের অনুপ্রানিত করতে আহ্বান জানান প্রধানমন্ত্রী।
এ সময় প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে আলোচনা করেন। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রতিনিধি দলের সদস্যদের খোঁজখবর নেন। এসময় উপস্থিত প্রতিনিধি দলের সদস্যরা প্রধানমন্ত্রীর সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রতিনিধি দলের মধ্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও গোয়াইনঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/মতিন/ইআ-০৪




