‘ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ’র (টিসিবি) ডিলারশিপের ভুয়া অনুমোদন পত্র দেখিয়ে সিলেটে এক মহিলার কাছ থেকে নগদ ১৫লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। এ অভিযোগে চার জনের নাম উল্লেখ করে মামলায় করেন ঐ নারী। দায়েরকৃত মামলার ১নং আ্সামীকে এক দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার(০৫ ডিসেম্বর) আবার আদালতে প্রেরণ করা হয়। বাকী তিনজন জামিনে আছেন।
বিষয়টি সিলেটভিউ-কে নিশ্চিত করেছেন মামলার তদেন্তের দায়ীত্বে থাকা দক্ষিন সুরমা থানার সাব-ইন্সপেক্টর (নি:) শাহিন কবির।
মামলার বাদী সিলেটের শিববাড়ী, জৈনপুর এলাকার বাসীন্দা মোছাঃ নারগিছ আক্তার (৩৮) জানান, ব্যবসায় অংশীদার করার কথা বলে মামলার উল্লেখিত চার আসামী মোগলাবাজারের ইমন খান (২৮), দলিদার খান (৫৫), সুমা খানম (৪৫), নাসির খান (৪৮) তার কাছ থেকে বিভিন্ন মেয়াদে মোট পনের লক্ষ টাকা নেয়। এসময় টিসিবি’র ডিলারশিপ নেওয়ার ভুয়া অনুমোদন পত্র দেখানো হয় তাকে। আর সেটি বিশ্বাস করেনো জন্য ৩০০ টাকার স্ট্যাম্পে চুক্তিও করা হয়। তবে টাকা নেয়ার পর চুক্তি অনুযায়ী লভ্যাংশ না পাওয়ায় টাকা আত্মসাতের বিষয়টি বুঝতে পেরে ডিলারশিপের সেই অনুমোদন পত্রের ফটোস্ট্যাট কপি নিয়ে টিসিবি’র সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে গেলে প্রতারণার বিষয়টি ধরা পড়ে। অভিযোক্তদের কাছে টাকা ফেরত চাইলে নান টালবাহানা শুরু করেন তার। বিভিন্ন মেয়াদে তের লক্ষ ত্রিশ হাজার টাকার চেক দিলেও একাউন্টে টাকা ছিলো না। টাকা ফেরত চাইলে বাদীকে প্রণনাশেরও হুমকি দেয়া হয়।
পরে এ ঘটনায় মামলা দায়ের করা হলে আদালত অভিযুক্ত ইমনের একদিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদেন্তের দায়ীত্বে থাকা দক্ষিন সুরমা থানার সাব-ইন্সপেক্টর (নি:) শাহিন কবির জানান, অভিযুক্ত ইমন মোগলাবাজার থানায় দায়েরকৃত মামলায় আগে থেকেই কারগারে রয়েছে। তার বিরোদ্ধে আরো একটি অর্থ আত্মসাতের মামলা রয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/নাজাত-০৭




