বিএনপির ‘১০ দফা আন্দোলন কর্মসূচি’ ও ‘রাষ্ট্রকাঠামো মেরামতে ২৭ দফা’ নিয়ে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে বিশ্লেষণধর্মী মতবিনিময় সভা শনিবার (৭ জানুয়ারি) বেলা ২ টায় মহানগরের কুমারপাড়াস্থ প্লাটিনাম লাউঞ্জ রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।


এ সভায় সিলেট জেলা ও মহানগর বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকি, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী অনুরোধ জানিয়েছেন।


সিলেটভিউ২৪ডটকম / স.বি / ডি.আর