কুলাউড়ায় গ্রামীণ ব্যাংকের উদ্যোগে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
সোমবার (৯ জানুয়ারি) সকালে উপজেলার ভূকশিমইলে গ্রামীন ব্যাংক ভূকশিমইল শাখার আয়োজনে শীতার্ত সংগ্রামী (ভিক্ষুক) সদস্যদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
গ্রামীণ ব্যাংক ভূকশিমইল শাখা কার্যালয়ে সংগ্রামী (ভিক্ষুক) সদস্যদের মাঝে কম্বল বিতরণ করেন শাখার ম্যানেজার মো. শাহজাহান সরকার।
এ সময় উক্ত শাখার সহকারী কামাল আহম্মদ, সমাজসেবক আলাইক মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
ম্যানেজার মো. শাহজাহান সরকার জানান, হাকালুকি হাওর তীরের ব্যাংকের শীতার্ত সদস্যদের কথা চিন্তা করে ব্যাংকের পক্ষ থেকে এ উদ্যোগ নেয়া হয়।
সিলেটভিউ২৪ডটকম/সাব্বির/এসডি-১৬




