শাল্লা উপজেলা আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে পুষ্পাঞ্জলি অর্পন ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

 


মঙ্গলবার (১০জানুয়ারি) সকাল ১০ টায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে উপজেলা পরিষদের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পন করা হয়।

 

শাল্লা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদের (আল-আমিন) নেতৃত্বে একটি র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এসে মিলিত হয়।

পরবর্তীতে আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলার দলীয় কার্যালয়ে এক আলেচনা সভা অনুষ্ঠিত হয়।

 

আলোচনা সভা কৃষকলীগের সাবেক সভাপতি কাজল বরন চৌধুরীর সভাপতিত্বে ও সেচ্ছাসেবক লীগের সদস্য সচিব অজয় তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-শাল্লা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল আমিন)।

আরও বক্তব্য রাখেন- শাল্লা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল লেইছ চৌধুরী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এডভোকেট দিপু রঞ্জন দাশ, শাল্লা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিধান চন্দ্র চৌধুরী, রান্টু লাল দাস, শাল্লা উপজেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক পিযুষ শেখর দাশ, বাহাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি পিযুষ দাস, শাল্লা উপজেলা সেচ্ছাসেবকলীগের সিনিয়র সদস্য মিহির রায় সহ যুবলীগ, ছাত্রলীগের প্রমুখ নেতৃবৃন্দ।

 

 

 

সিলেটভিউ২৪ডটকম / নাজাত-০৫