সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শ্রদ্ধা নিবেদন করেছেন সিলেট জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজের নেতৃত্বে মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল ১১টায় স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে স্থাপিত জাতির পিতার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এসময় নেতাকর্মীরা জয় বাংলা-জয় বঙ্গবন্ধু স্লোগানে পুরো জেলা প্রশাসক প্রাঙ্গণ মুখরিত হয়।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১০




