সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে জনতা ব্যাংক লিমিটেডের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে ।
মঙ্গলবার (১০জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার লালাবাজারস্হ ল্যান্ডমার্ক শপিং কমপ্লেক্স প্রাঙ্গণে জনতা ব্যাংক লিমেটেড এর উদ্দোগে এলাকার শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক সিলেট বিভাগীয় কার্যালয় সিলেট এর মহাব্যবস্থাপক মোঃ আব্দুল ওয়াদুদ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক সিলেট এরিয়া প্রধান মোহাম্মদ এহতেশাম জলিল,সহকারী মহাব্যবস্হাপক মনির আহমদ,
প্রিন্সিপাল অফিসার সত্যচয়ন দাস, রোটারী ক্লাব অব সিলেট সিটির প্রেসিডেন্ট (ইলেক্ট) রোটা: এস এ শফি, পাপড়ী রেষ্টুরেন্টের স্বত্বাধিকারী জুবায়ের আহমদ লিটন, ল্যান্ডমার্ক ব্যাবসায়ী সমিতির সভাপতি ইন্জিনিয়ার সুরমান আলী প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম / স.বি / ডি.আর




