সিলেট ল কলেজে ছাত্র সংসদের সাবেক এজিএস ও সিলেট জেলা ছাত্রদলের সাবেক সদস্য, জগন্নাথপুর থানার হাবিবপুর নিবাসী তারেক আহমেদ চৌধুরীর মৃত্যুতে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) গভীর শোক ও দু:খ প্রকাশ করেছে যুক্তরাজ্য বিএনপি ।
আজ এক শোকবার্তায় যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ বলেন, তারেক আহমেদ চৌধুরীর মৃত্যুতে মরহুমের পরিবারের মতো যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীগণ গভীরভাবে শোকাহত ও মর্মাহত । তিনি সকলের কাছে একজম সজ্জন, বিনয়ী ও ত্যাগী নেতা হিসাবে সুপরিচিত ছিলেন। তিনি ছিলেন জাতীয়তাবাদী দলের এক বলিষ্ঠ কণ্ঠস্বর। রাজনীতির পাশাপাশি তিনি সর্বদা নিজেকে কমিউনিটির সেবায় নিয়োজিত রেখেছিলেন। তার মৃত্যুতে আমরা দলের একজন ত্যাগী নেতাকে হারালাম ।
শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর হাতেগড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দর্শন, নীতি ও আদর্শকে প্রতিষ্ঠা এবং সিলেটে ছাত্রদলকে একটি শক্তিশালী সংগঠনে পরিনত করতে মরহুম তারেক আহমেদ চৌধুরী যে অগ্রণী ভূমিকা পালন করেছেন তা নেতাকর্মীদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে ।
শোকবার্তায় যুক্তরাজ্য বিএনপি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান ।
সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ-১২




