জগন্নাথপুর উপজেলার হবিবপুর কিশোরপুরের মরহুম কুতুব উদ্দিন চৌধুরীর বড় ছেলে লন্ডন প্রবাসী তারেক আহমদ চৌধুরীর নামাজে জানাযা শেষে দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার বাদ জোহর ইস্ট লন্ডন জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
জানাযায় আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবসহ বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন।
এসময় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে মোনাজাত করা হয়। পরে তাকে স্থানীয় ফরেস্টগেইট কবর স্হানে দাফন করা হয়।
গত ৮ জানুয়ারি লন্ডনের একটি হাসপাতালে জনপ্রিয় এই তরুন সমাজ সেবক তারেক আহমদ চৌধুরী (৪৫) ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুতে সর্বত্র শোকের ছায়া বিরাজ করছে। তার মৃত্যু তে রাজনৈতিক ও সামাজিকসংগঠন, বাজারের ব্যাবসায়ীসহ বিভিন্ন মহলের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন।জগন্নাথপুর প্রেসক্লাবের শোক:জগন্নাথপুর প্রেসক্লাবের পক্ষ থেকে তরুন সমাজসেবক তারেক আহমদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে মহান আল্লাহ পাকের দরবারে মরহুমের জন্য জান্নাত কামনা করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।
শোক ও পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, সহ সভাপতি তাজউদ্দীন আহমদ, সাধারণ সম্পাদক মো. সানোয়ার হাসান সুনু, যুগ্ম সম্পাদক অমিত দেব, সদস্য, মাসুম আহমদ, আলী আহমদ, সাংবাদিক ওয়াহিদুর রহমান, আব্দুল হাই, আমিনূল হক শিপন, রুমানূল হক রোমেন, হুমায়ুন কবির ফরিদী, জুয়েল আহমদ, আমিনুর রহমান জিলু, রেজুয়ান কোরেশী, রোমেন আহমদ প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/এসএইচএস/এসডি-০২




