“মাদককে না বলুন’ ‘জীবনকে ভালবাসুন, মাদক কোন ফ্যাশন নয়, ভয়াবহ পরিনতির পথ” এই স্লোগানকে সামনে রেখে মাধবপুরে মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল ১১টার দিকে যুব সংগ্রাম পরিষদের উদ্যোগে উপজেলার ধর্মঘর বাজারে ঘণ্টাব্যাপি এই মানববন্ধন-র্যালি কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ধর্মঘর ইউনিয়নের যুব সংগ্রাম পরিষদের সভাপতি মোঃ আমিনুল ইসলাম সুমন এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধন ও র্যালিতে এলাকার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা অংশগ্রহণ করেন।
এ সময় যুব সংগ্রাম পরিষদের সদস্য মোঃ গোলাম মোস্তফা রনি, সাইফুল আহমেদ লিপু, তাসমিন আহমেদ দুর্লব, এনামুল হক বাবু বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা ধর্মঘর সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
সিলেটভিউ২৪ডটকম/শামীম/এসডি-০৮




