সিলেটের জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যাগে এবং লাইফ স্টাইল হেলথ এডুকেশন এন্ড প্রমোশন, স্বাস্থ্য শিক্ষা ব্যুরো স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়নে আয়োজিত মহাসড়কের নিরাপত্তায় জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক একদিনের এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

 


বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় বক্তব্য রাখেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. সালাহ উদ্দিন মিয়া।

 

কর্মশালায় জৈন্তাপুর প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ, বিভিন্ন এনজিও সংস্থার কর্মী এবং সমাজের গন্যমান্য ব্যক্তিগণ কর্মশালায় অংশ গ্রহন করেন।

 

সভায় বক্তারা বলেন, মহাসড়কের দূঘর্টনা রোধকল্পে প্রশিক্ষণ প্রাপ্ত ও দক্ষ চালক দিয়ে যানবাহন পরিচালনা করা, যানজট নিরশনে সড়কের আইন বাস্তবায়ন করা। দ্রুত চিকিৎসার জন্য মহাসড়কের পাশে ট্রমা সেন্টার স্থাপন করা ইত্যাদি। মানুষের নিরাপত্তার জন্য গণসচেতনতা তৈরির পাশাপাশি জলপথে চলাচলে নদী খনন ও নিরাপত্তা জোরধার করা প্রয়োজন। সিলেট তামাবিল জাফলং সড়ক সহ মহাসড়কে পথচারীর জন্য রাস্তায় জেবরা ক্রসিং স্থাপন করার কথা তুলে ধরা হয়।

 

আলোচনায় অংশ গ্রহন করেন জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, সাবেক সভাপতি ফয়েজ আহমদ, সহ-সভাপতি সেলিম আহমদ, সাধারণ সম্পাদক আবুল হোসেন মো: হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রেজওয়ান করিম সাব্বির, অর্থ সম্পাদক শাহজাহান কবির খান, সদস্য নিপেশ কুমার দে, নাজমুল ইসলাম, শোহেব উদ্দিন ও সালমান শাহ।

 

অনুষ্টান পরিচালনা করেন স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাবে রক্ষক গিয়াস আহমদ।

 


সিলেটভিউ২৪ডটকম/সাব্বির/এসডি-১১