দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।
তিনি বলেন, ‘বিভিন্ন সংকটে দলের বড় নেতারা সিদ্ধান্ত নিতে ভুল করলেও তৃণমূল সব সময়ই সঠিক সিদ্ধান্ত নিয়েছে। তৃণমূলই দলের প্রাণ, মূল শক্তি। তাই তৃণমূলে দলকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ রাখতে হবে।
তিনি বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকেলে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি- বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার ছিল—আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশ বেঁচে দেবে, আজান হবে না, মসজিদে উলুধ্বনি হবে। এ রকম নানা অপপ্রচার বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা শক্ত হাতে মোকাবিলা করেছেন। মন্ত্রী তার বক্তব্যে সবাইকে দলী কার্যক্রমের মাধ্যমে জনগণের মন জয় করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, ‘জনগণের আস্থাটা ধরে রাখতে হবে। মন্ত্রী বলেন আওয়ামীলীগ সরকার ব্যাপক উন্নয়ন করেছে।সরকার যে উন্নয়ন করে যাচ্ছে, সে কথা মানুষকে বার বার বলতে হবে। এটা আপনাদের দায়িত্ব। মানুষ সুখ পেলে দুঃখের কথা ভুলে যায়। আর সুখটা যে কারা দিলো সেটাও মনে রাখতে চায় না। সেই কারণে তাদের বার বার স্মরণ করাতে হবে। বলতে হবে—আজকে বাংলাদেশ যে পর্যায়ে এসেছে সেটা আওয়ামী লীগ করেছে।
গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি- বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন ফতেহপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার নজরুল ইসলাম। ফতেহপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু, গোয়াইনঘাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আসলাম, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইসমাইল আলী মাস্টার, সুভাষ চন্দ্র পাল ছানা, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট জামাল উদ্দিন, ফরিদ আহমদ শামীম, আলীরগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মদ আনোয়ার শাহাদাত, পূর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ, ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিনহাজ উদ্দিন, ফতেহপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম নিজাম উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক শাহাব উদ্দিন, ফতেহপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম মাস্টার,সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দীন, বিন্নাকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মহসিন, হাজী মদরিছ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধাম শিক্ষক মছব্বির আলী, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সদস্য আলাউদ্দিন, রুস্তুমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশিকুর রহমান, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, ডৌবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মিছবাহ উদ্দিন, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য জুবায়ের আহমদ জুবের, ইউনিয়ন যুবলীগের আহবায়ক রাশিদ আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মারুফুল হাসান মারুফ, সিলেট জেলা ছাত্রলীগ নেতা সদরুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহজাহান সিদ্দিক সাবুল প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/মতিন/এসডি-১৩




