সিলেট জেলা প্রেসক্লাবে সহসভাপতি নির্বাচিত দৈনিক একাত্তরের কথার বার্তা সম্পাদক সাঈদ চৌধুরী টিপুকে সংবধর্না জানিয়েছে সিলেট নগরীর ইলাশকান্দিস্থ উদয়ন ব্যবসায়ী সমিতি।

 


বুধবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর ইলাশকান্দিতে তাকে এ সংবধর্না জানানো হয়।

 

এ সময় ব্যবসায়ীদের পক্ষ থেকে ফুলের তোড়া ও ক্রেস্ট প্রদান করা হয়।

 

সংবর্ধনা প্রদানকালে উপস্থিত ছিলেন- দৈনিক একাত্তরের কথার উপ সম্পাদক মঈন উদ্দিন, চিফ ফটো জার্নালিস্ট এস এম সুজন।

 

ব্যবসায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন- কানু চন্দ, মো. মোস্তফা, জহিরুল ইসলাম, নূর মোহাম্মদ শামীম, নাজিম আহমেদ, আবু ছায়েদ কাজী শাহেদ, সুমেল আহমেদ চৌধুরী, আলম আহমদ, শিশির চন্দ্র পাল, মোহাম্মদ আলম, এম এ গনি, নাদের আহমদ টুকু, রেশমা খন্দকার, মতিউর রহমান ময়না।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৯