দেশের বেশ কিছু জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তাছাড়া আগামী পাঁচ দিনের জন্য আবহাওয়া অধিদপ্তর হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।

 


এ পূর্বাভাসে আরও বলা হয়েছে, বৃষ্টির পর সারাদেশের তাপমাত্রা আবারও অনেক কমে যেতে পারে। ফলে এ সময় তীব্র শীতের অনুভূতি হবে।

 

যশোর, চুয়াডাঙ্গাসহ রাজশাহী ও রংপুর বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

 

সিলেটে বৃষ্টির পূর্বাভাস থাকলেও গত কয়েকদিনের তুলনায় কিছু কম ঠান্ডা অনুভূত হচ্ছে, এমনটাই বলছে সিলেটের আবহাওয়া অফিস। তবে চলতি মাসের ১৭ তারিখে সিলেট বিভাগে মৃদু শৈত্যপ্রবাহ বইতে পারে। শৈত্য প্রবাহ তীব্র আকার ধারণ না করলেও তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।


সিলেট আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বলেন, সিলেটে আগামী ১৪ বা ১৫ জানুয়ারি সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। তবে এই বৃষ্টির পরিমান খুবই সামান্য। তবে চলিত মাসের ১৭ তারিছে সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বইতে পারে। এসময় তাপমাত্রা ৮-১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। এবং এই শৈত্যপ্রবাহ ৪-৫ দিন স্থায়ী থাকবে।

 

এসময় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে। ঘন কুয়াশা পরিস্থিতি কখনো কখনো দুপুর পর্যন্তও থাকতে পারে।

 

সিলেটে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তামপাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

 


সিলেটভিউ২৪ডটকম/নাজাত/এসডি-২১