বাংলাদেশে যুব ইউনিয়নের দ্বাদশ জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশনে কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সিলেটের মতিউর রহমান।

তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদ ও এমসি কলেজ সংসদের সাবেক সভাপতি ও গণজাগরণ মঞ্চ সিলেটের অন্যতম সংগঠক।


গতকাল শনিবার ঢাকার বিএমএ ভবনে যুব ইউনিয়নের  এ কাউন্সিল অনুষ্ঠিত  হয়৷ এতে ৪০০ জন কাউন্সিলের উপস্থিতিতে সভাপতি পদে খান আসাদুজ্জামান মাসুম, সাধারণ সম্পাদক পদে জাহাঙ্গীর আলম নান্নু ও সাংগঠনিক সম্পাদক পদে মো. ইব্রাহিম নির্বাচিত হন৷

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/আরআই-কে