বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্ব শুরুর আগে আইন-শৃঙ্খলাসহ সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। মঙ্গলবার (১৭ জানুয়ারি) এসএমপি’র সদর দপ্তর এর সভাকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মোঃ জোবায়েদুর রহমান পিপিএম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিনার (ক্রাইম এন্ড অপস্) মুঃ মাসুদ রানা, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ আজবাহার আলী শেখ পিপিএম, উপ-পুলিশ কমিশনার (পিওএম) মোঃ জাবেদুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক ও ইএন্ডডি) মোহাম্মদ আবদুল ওয়াহাব, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) ইমাম মোহাম্মদ শাদীদ, উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) মোঃ জাহেদ পারভেজ চৌধুরী সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যগণ, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর সদস্যগণ।
তাছাড়াও বিভিন্ন সরকারী দপ্তর এর সদস্যগণ উক্ত সভায় উপস্থিত ছিলেন। উক্ত সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার তার বক্তব্যে বলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ হতে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) উপলক্ষে সার্বিক নিরাপত্তা প্রদান করা হবে।
এছাড়া আগত খেলোয়াড় ও দর্শকদের নিরাপত্তা প্রদানে এসএমপি পুলিশ সচেতনভাবে তাদের দায়িত্ব পালন করবে।
সিলেটভিউ২৪ডটকম/ নাজাত-০৯




