ইংরেজি নববর্ষ ২০২৩ উপলক্ষে সিলেট জেলার প্রতিটি ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য ও সাধারণ সদস্যগনকে শুভেচ্ছা স্মারক উপহার পৌঁছে দিয়েছেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান।

 


তিনি প্রত্যেক নির্বাচিত জনপ্রতিনিধির জন্য কাপড়ের ব্যাগের ভিতর সিলেট জেলা পরিষদের মনোগ্রাম ও তাঁর নাম সম্বলিত ১ টি মগ ১ টি ডায়েরি ও একটি কলম উপহার হিসেবে প্রেরণ করেন।

 

সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খানের দেয়া উপহার পেয়ে জনপ্রতিনিধিরাও আনন্দিত হয়েছেন।

 

এ বিষয়ে ফতেহপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য মনোয়ারা বেগম, পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য সেলিনা পারভীন ও গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদের মেম্বার মো. জসিম উদ্দিন বলেন, জেলা পরিষদের চেয়ারম্যানের দেওয়া উপহার আমরা সাদরে গ্রহণ করেছি এবং সংরক্ষিত ওয়ার্ড ও সাধারণ ওয়ার্ডের সদস্যদেরকে উপহার দেয়ার জন্য চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

 

এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল বলেন, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান একজন সদালাপী, কর্মীবান্ধব নেতা হিসেবে দলের প্রান্ত থেকে কেন্দ্র পর্যন্ত সকল পর্যায়ে তাঁর রয়েছে ব্যাপক গ্রহণযোগ্যতা। রাজনীতির ধ্যান জ্ঞান এই জননেতা গভীর রাত পর্যন্ত কর্মীদের সঙ্গে আড্ডা দেন। তিনি অত্যন্ত ধর্মপরায়ণ একজন অসাম্প্রদায়িক ও প্রগতিশীল মানুষ। দক্ষ সংগঠক, সংগ্রামী এই জননেতা তাঁর কর্মের মাধ্যমে সঠিক নেতৃত্বের বাস্তব রূপ দিয়ে থাকেন। সিলেট জেলার নির্বাচিত সকল জনপ্রতিনিধিদের নববর্ষের শুভেচ্ছা স্মারক উপহার পৌঁছে দেয়ার  মাধ্যমে তিনি সকল জনপ্রতিনিধিদের মনে ঠাঁই করে নিয়েছেন।

 

উল্লেখ্য, ২০২২ সালের ২৬ সেপ্টেম্বর সিলেট জেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দকালে চেয়ারম্যান পদে অন্য কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় সিলেট জেলা প্রশাসক ও সিলেট জেলা পরিষদ নির্বাচন ২০২২ এর বিধান অনুযায়ী  রিটার্নিং কর্মকর্তা মো. মজিবুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় এডভোকেট মো. নাসির উদ্দিন খানকে নির্বাচিত ঘোষণা করেন। গত ২০২২ সালের  ১৪ নভেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শপথ বাক্য পাঠ করান।

 


সিলেটভিউ২৪ডটকম/মতিন/এসডি-১১