যুক্তরাজ্যে বসবাসরত বড়লেখা উপজেলার বাসিন্দাদের নিয়ে বড়লেখা ফাউন্ডেশন ইউকে এর ৬ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির নাম প্রকাশ করা হয়েছে। কমিটিতে বীর মুক্তিযুদ্ধা পীরজাদা হুসাইন আহমদকে সভাপতি, সাংবাদিক কায়ছারুল ইসলাম সুমনকে সাধারন সম্পাদক এবং সলিসিটর আবুল কালাম রুকনকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা করা হয়। কমিটির অন্যান্যরা হলেন, সহ- সভাপতি অধ্যাপক শফিকুল হক স্বপন, আবু রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক ইউসুফ জাকারিয়া খান।  

মানবতার সেবায় প্রতিষ্ঠিত বৃটিশ রেজিস্টার্ড চ্যারিটি সংগঠন বড়লেখা ফাউন্ডেশন ইউকে এর এক সভা রোববার (১৫ জানুয়ারি) ইষ্ট লন্ডনের একটি রেষ্টুরেন্টে অনুষ্টিত হয়। সংগঠনের সভাপতি সোহেল রহমান এর সভাপতিত্বে সভার শুরুতে সংগঠনের আইন বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার সালাহ উদ্দিন সুমনের মায়ের মৃত্যুতে হাফিজ মৌলানা লিয়াকত এর পরিচালনায় দোয়া  মাহফিল অনুষ্টিত হয়।


এ উপলক্ষ্যে আয়োজিত দ্বি-বার্ষিক সভায় সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি সোহেল রহমান। বিদায়ী সাধারণ সম্পাদক আবু রহমান বিগত বছরে সংগঠনের সাফল্য এবং সম্পাদিত কার্যক্রম তুলে ধরেন। 

উল্লেখ্য, ২০১৭ সালে প্রতিষ্ঠিত বড়লেখা ফাউন্ডেশন তার জন্মলগ্ন থেকে বড়লেখা উপজেলায় মানবিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি  হতদরিদ্র মানুষের মাঝে বিভিন্ন দুর্যোগকালে খাদ্য-সামগ্রী, ইফতার সামগ্রী, হুইল চেয়ার,  সেলাই মেশিন বিতরন সহ এগারোটি পাকা গৃহ নির্মান করে দিয়েছে। এছাড়াও টিউবওয়েল স্থাপন, অসংখ্য হতদরিদ্র পরিবারের গৃহনির্মানে নির্মান সামগ্রী দিয়ে সহযোগিতা অব্যাহত রেখেছে।বিভিন্ন সময়ে ভাসমান মেডিকেল ক্যাম্পের মাধ্যমে স্বাস্থ্য সেবাও চলমান রয়েছে।

সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে আংশিক কমিটির নাম প্রকাশ এবং আগামী ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির নাম প্রকাশ করার জন্য দায়িত্ব প্রদান করা হয়। একই সাথে জালাল আহমদকে সংগঠনের প্রধান উপদেষ্টা মনোনীত করা হয়।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন পীরজাদা হোসেন আহমেদ, জালাল উদ্দিন আহমেদ, আহমেদ জুবায়ের লিটন, শফিকুল হক স্বপন, আসাদ উদ্দিন, নাইম শাহিদ আসুক, হাফিজ লিয়াকত, সোহেল রহমান, কায়সারুল ইসলাম সুমন, পারুল আহমেদ, ব্যারিষ্টার সালাহ উদ্দিন সুমন, সলিসিটর আবুল কালাম রুকন, ব্যারিষ্টার রাফিকুল ইসলাম রাফি, আব্দুল আহাদ, ফয়সল উদ্দিন আহমেদ, আব্দুল হাসিব, আবু রহমান সহ আরোও অনেক।

সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ-১৫