সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, “মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ছিল মানবতার কল্যাণ ও আর্ত সামাজিক উন্নয়ন। বিএনপি শহীদ জিয়ার আর্দশ অনুযায়ী যে কোন দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছে। বিগত বন্যায় তারেক রহমানের নির্দেশে আমরা সর্বশক্তি নিয়ে পাশে ছিলাম। শীত বাড়ার সাথে সাথে তারেক রহমানের নির্দেশে আমরা শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছি। আমাদের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। ইনশাআল্লাহ।”
তিনি বৃহস্পতিবার বিকেলে জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে গোয়াইনঘাট উপজেলা বিএনপির উদ্যোগে পূর্ব আলীরগাও ইউনিয়নের লাফনাউট পাচঁসিউতি হাফিজিয়া মাদ্রাসায় দোয়া মাহফিল শেষে মাদ্রাসা ছাত্র ও এলাকার দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
দোয়া মাহফিলে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাগফেরাত, মরহুম আরাফাত রহমান কোকো’র মাগফেরাত, বেগম খালেদ জিয়ার স্থায়ী মুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু, তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং দেশ জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এময় উপস্থিত ছিলেন- গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, যুগ্ম সম্পাদক মাহবুব আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক গোলাম সরওয়ার সোহেল, পূর্ব আলীরগাও ইউনিয়ন বিএনপির সভাপতি এবাদুর রহমান, উপজেলা কৃষকদলের সদস্য আব্দুর রব, যুবদল নেতা আলমগীর হোসেন, কবির আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা তরিকুল ইসলাম, যুবদল নেতা মানোয়ার হোসেন সাজু, হাবিবুল্লাহ বাহার, শাহিন আহমদ, গিয়াস উদ্দিন, ছাত্রদল নেতা ফাহাদ আহমদ ও খাত্তাব আহমদ প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২২




