বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় ডেইজি সারোয়ারকে অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সিলেট সফররত কেন্দ্রীয় যুব মহিলা লীগের সভাপতি ডেইজি সারোয়ার আজ বুধবার (১৮ জানুয়ারি ২০২৩) রাত ৯টায় সিলেট তালতলা মাছুদিঘীরপাড়স্থ জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে এলে সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা পরিষদ এর চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন ডেইজিকে কে ফুল দিয়ে বরণ করেন।
বিগত ১৫ ডিসেম্বর ২০২২ এ বাংলাদেশ যুব মহিলা লীগের সম্মেলনে সিলেটের কৃতিসন্তান ডেইজি সারোয়ারকে সভাপতি নির্বাচিত করায় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। একই সাথে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন এবং জননেত্রী শেখ হাসিনা ঘোষিত ২০৪১ সালের মধ্যে সুখি সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গঠনে বাংলাদেশের যুব মহিলাদের সংগঠিত করে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন নবনির্বাচিত যুব মহিলা লীগের কেন্দ্রীয় সভাপতি। নেতৃবৃন্দ ডেইজি সারোয়ারের নেতৃত্বে বাংলাদেশ যুব মহিলা লীগের সফলতা কামনা করেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/




