প্রেম নিয়ে কত কবি বিভিন্ন রকমের গবেষণা করলেন। কিন্তু তার অর্থ কজনই বা খুঁজে পেয়েছেন। এই যেমন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। বর্তমানে যে প্রেমের সংজ্ঞা পাল্টেছে, তা ভালোভাবেই বোঝেন এই অভিনেত্রী। সম্প্রতি মুক্তির অপেক্ষায় থাকা তার নতুন ছবি ‘তু ঝুটি মে মাক্কার’-এর একটি অনুষ্ঠানে এসে প্রেমের অর্থ নতুনভাবে খুঁজলেন তিনি।

 


গত বুধবার সিনেমাটির মুক্তি পাওয়া উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা শ্রদ্ধা কাপুরকে প্রেম নিয়ে প্রশ্ন করেন। অভিনেতা আদিত্য রায়ের সঙ্গে শ্রদ্ধার প্রেমের সম্পর্ক ছিল অনেক দিনের। কিন্তু সে সম্পর্ক বেশিদিন টেকেনি। এর ফলে সে সময় শ্রদ্ধা ছিলেন মানসিকভাবে বিপর্যস্ত। তাই সাংবাদিকরা শ্রদ্ধাকে প্রশ্ন করেন, দীর্ঘদিন প্রেমের সম্পর্কে থেকে এর অর্থ তিনি খুঁজে পেয়েছেন কি না? তবে সে সময় তিনি তার উত্তর পাশ কাটিয়ে গেলেও নিজের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস লিখেছেন এই অভিনেত্রী।

গতকাল এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘২০১৩ সালে সবচেয়ে কঠিন বোধ হয় প্রেমের অর্থ খোঁজা। আমার আসন্ন সিনেমার ট্রেলার দেখে তা-ই মনে হয়েছে।’

এদিকে শ্রদ্ধা নতুন সিনেমা তু ঝুটি মে মাক্কারে জুটি বেঁধেছেন রণবীর কাপুরের সঙ্গে। এটি একসঙ্গে তাদের প্রথম সিনেমা। সমসাময়িক প্রেমের গল্প নিয়ে এ সিনেমার কাহিনি আবর্তিত হয়েছে। লাভ রঞ্জন ছবিটি নির্মাণ করছেন। টি সিরিজের ব্যানারে ছবিটি ৮ মার্চ মুক্তি পাবে।

 

এদিকে ফারহান আখতার, আদিত্য রায় কাপুরের পর বহুদিনের বন্ধু রোহান শ্রেষ্ঠাকে বিয়ে করতে চলেছেন শক্তি কাপুরকন্যাÑ এমনই গুঞ্জন বলিউডে। এমনিতে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা আলোচনায় মাথা ঘামান না শ্রদ্ধা। সম্প্রতি একটি জনপ্রিয় সংবাদমাধ্যমে রোহান ও শ্রদ্ধার একসঙ্গে ছবি প্রকাশ হয়। সেখান থেকেই কানাঘুষা শুরু হয় যে, রোহান আসলে শ্রদ্ধার বয়ফ্রেন্ড। তুরস্কে দুজন হলিডেও কাটিয়ে এসেছেন। সম্পর্ক নিয়ে দুজনই খুব সিরিয়াস। কবে তারা বিয়ে করেন, এটি এখন দেখার বিষয়।

 

 

সিলেটভিউ২৪ডটকম / নাজাত-০২


সূত্র : প্রতিদিনের বংলাদেশ