সিলেট মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য মাহবুব চৌধুরীর, আলেমেদ্বীন সিলেট সরকারি আলীয়া মাদ্রাসার অবঃ প্রাপ্ত শায়খুল হাদীস হযরত মাওলানা আব্দুল হক চৌধুরী (রহঃ) বৃহস্পতিবার রাত ১২টায় ওমেন্স মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ইন্তেকাল করেছেন।(ইন্নালিল্লাহি............রাজিউন)।
মৃতুকালে তিনি সিলেট মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরী ও ব্যবসায়ী মাছনুন চৌধুরী, পাঁচ মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার (২০ জানুয়ারি) বাদ জুম্মা দরগা হযরত শাহজালাল রহঃ মসজিদে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
বিএনপি নেতা মাহবুব চৌধুরীর পিতার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে সিলেট মহানগর বিএনপি।
এক শোক বার্তায় মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী ও সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী বলেন, মরহুম আব্দুল হক চৌধুরী একজন আলেম ছিলেন। শিক্ষকতার মহান পেশায় নিয়োজিত ছিলেন। আমরা সিলেট মহানগর বিএনপির পক্ষ থেকে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহপাক উনাকে যেনো জান্নাতুল ফেরদৌস দান করেন, আমীন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩৭




