ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতার এর সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ মিতুল স্থায়ীভাবে যুক্তরাষ্ট্র গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা দিয়েছে ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতার।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দোহার স্হানীয় একটি রেস্তোরাঁয় এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি আব্দুল খালিক এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহীম মোহাম্মদ হাকিম এর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশন কাতার এর সভাপতি মো. কপিল উদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, সহ সভাপতি খসরু মিয়া, মখলিছুর রহমান, জামিল আহমেদ, আব্দুল হান্নান পান্না ইঞ্জিনিয়ার আব্দুল ওয়াদুদ, যুগ্ম সাধারণ জনগণ মালেক আহমদ, সাংস্কৃতিক সম্পাদক মামুন আহমদ নুর, দপ্তর সম্পাদক বদরুল ইসলাম, উপ দপ্তর সম্পাদক সাদ উদ্দিন, উপদেষ্টা সৈয়দ আনা মিয়া প্রমুখ।
বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শাহীন, সিনিয়র সহ সভাপতি হাবিবুল ইসলাম এনাম, সহ সভাপতি মোশাররফ হোসেন নয়ন, নিয়ামত হোসেন নির্মান, সৈয়দ মারুফ আহমেদ, আব্দুল আহাদ, আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল ইসলাম মিসবাহ, মোহাম্মদ রাজু, সাংগঠনিক সম্পাদক সিয়াম খাঁন সহ আরও অনেকে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতার এর অর্থ সম্পাদক মালেক আহমদ, ক্রীড়া সম্পাদক শাকিল আহমদ পাপ্পু, সাহিত্য সম্পাদক আব্দুল হামিদ সুন্দর , সদস্য হাসান আহমেদ, রুমেল আহমেদ,শাহিল আহমেদ শাহি।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত করেন কারি ইব্রাহিম দোয়া পরিচালনা করেন মাওলানা সৈয়দ মারুফ আহমেদ।
সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ-১৮




