না ফেরার দেশে চলে গেলেন জাতির শ্রেষ্ঠ সন্তান সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার কায়স্তগ্রামের বীর মুক্তিযোদ্ধা (অব. হাবিলদার) আমির হোসেন। তিনি গতকাল শনিবার রাত ১০টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি পরিবারসহ অসংখ্য স্বজন রেখে গেছেন।


মরহুমের জানাজার নামাজ আজ রোববার বাদ যোহর উপজেলার বিয়ালিবাজার শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। তাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হবে।

এদিকে, বীর মুক্তিযোদ্ধা আমির হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ইউনিট।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে