সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘Learning Pedagogy and Assessment Techniques for Practicing OBE’র উপর কর্মশালা অনুষ্ঠিত হয়।

 


সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শহীদ উল্লাহ তালুকদার।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রাজিব আহমেদ।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- IQAC’র পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ।

 

IQAC’র সহকারি পরিচালক ও ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: জাকারিয়া হাবিব  এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের উপস্থিত ছিলেন- অত্র বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য শাহিদা ইয়াসমিন চৌধুরী, মানবিক অনুষদের ডিন অধ্যাপক ডক্টর আবুল ফতেহ ফাত্তাহ, আইন বিভাগের সহযোগী অধ্যাপক ও ডিন মাহমুদুল হাসান খান, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নূসরাত মাহমুদ চৌধুরী, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক নসরাত আফজা চৌধুরী, লাইব্রেরিয়ান ও আমেরিকান কর্ণারের পরিচালক মোঃ মোস্তফা কামাল, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক নাঈমা মাসউদ নীলা, ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান স্বাতী রানী দেবনাথ, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান এম.এ.জি আসিফ সহ অত্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

 

উক্ত কর্মশালাটি সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৯