দক্ষিণ সুরমা উপজেলার বদিকোনাস্থ প্রগতি উচ্চ বিদ্যালয়ে এসএসসি- ২০২২’র কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ২০২৩ শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

 


সোমবার (২৩ জানুয়ারি) বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. ইকবাল হোসেন আফাজের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক গোলাম মোস্তফারের সঞ্চালনায় নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- দক্ষিণ সুরমা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সত্য ব্রত রায়।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মো. শাহ আলম, শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃদুল বরন আচার্য।

 

আনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক পৃথ্বী কুমার ঘোষ, শিক্ষক আব্দুল খালিক, ভানু চন্দ্র পাল, উপস্থিত ছিলেন, জুবায়ের আহমদ, ফয়ছাল আহমদ, জীবন কৃষ্ণ সরকার, সেলিনা জাহান, অখিল দাস, লিপি সেন, ইমরান হোসেন , ও ফাহিম আহমদ প্রমুখ।

 

অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মো. আব্দুল্লাহ।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১০