মেক্সিকোতে একটি নাইটক্লাবে ঢুকে বন্দুকধারীরা নির্বিচারে গুলি চালিয়েছে। এতে আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন।
স্থানীয় সময় শুক্রবার (২৭ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে দেশটির উত্তরাঞ্চলীয় জেরেজ শহরের একটি ব্যস্ত নাইটক্লাবে এই বন্দুক হামলার ঘটনা ঘটেছে।
রোববার (২৯ জানুয়ারি) দেশটির পুলিশ এই হামলার খবর নিশ্চিত করে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, ঘটনার সময় ভারী অস্ত্রধারী ব্যক্তিরা দুটি গাড়িতে করে বারে এসে ঢুকে পড়ে এবং নির্বিচারে গুলি চালাতে থাকে।
‘এল ভেনাদিটো’ নামক এই বারটি জেরেজ শহরের কেন্দ্রে অবস্থিত। এই পৌরসভাটি প্রাদেশিক রাজধানী জাকাতেকাসের প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইআ-০৮




