সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের কুতুবপুর গ্রামে একজন অসহায় ব্যক্তিকে ঘর নির্মাণ করে দিচ্ছে সমাজসেবামূলক সংস্থা ‘লালাবাজার এডুকেশন ট্রাস্ট ইউকে’।
কুতুবপুরের লায়েছ মিয়াকে ঘর নির্মাণ করে দিচ্ছে সংস্থাটি। এর ভিত্তি স্থাপন উপলক্ষে সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে লায়েছ মিয়ার বাড়িতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘লালাবাজার এডুকেশন ট্রাস্ট ইউকে’র প্রতিষ্ঠাতাকালীন সাধারণ সম্পাদক, লালাবাজার ইউনিয়ন এডুকেশন ট্রাস্ট ইউকে, নাজিরবাজার ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট ইউকে, হজরত আবু দৌলত এন্ড শাহ জাকারিয়া মাদসারাসা ইউকে কমিটি, নাজিরবাজার দারুল কুরআন মাদরাসা ইউকে কমিটির সহসভাপতি এবং জাফরাবাদ উচ্চ বিদ্যালয় ও কলেজ উন্নয়ন কমিটি ইউকে’র সাধারণ সম্পাদক এম এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ‘লালাবাজার ইউনিয়র উন্নয়ন ট্রাস্ট ইউকে’র প্রতিষ্ঠাতা সভাপতি ও যুক্তরাজ্য কমিউনিটি নেতা আবদুল হক আবু।

লালাবাজার ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সদস্য নজরুল ইসলাম মনিরের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক জননন্দিত চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, লালাবাজার ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী মো. মুহিত হোসেন, বিএনপি নেতা আমিনুল ইসলাম সিফতা এবং সাবেক ইউপি মেম্বার ফেরদৌস মিয়া।
অনুষ্ঠানের আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী সোহেল মিয়া চৌধুরী বাচ্চু, শিক্ষানুরাগী আবদুল মুকিত লেবু, সাংবাদিক রেজাউল হক ডালিম, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সুবেলুর রহমান চৌধুরী, ইউনিয়ন যুবলীগ নেতা সালেখ আহমদ, লালাবাজারের তরুণ সমাজসেবী মিলন আহমদ, তরুণ ব্যবসায়ী জিতু মিয়া ও ছাত্রনেতা পাবেল আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, মানবতার সেবায় ২০০৬ সালে যুক্তরাজ্যে লালাবাজার ইউনিয়নের বিশিষ্ট কয়েকজন ব্যক্তি ও কমিউনিটি নেতা ‘লালাবাজার এডুকেশন ট্রাস্ট ইউকে’ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকে সংস্থাটি মা ও মাটির টানে সমাজসেবামূলক নানা কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছে। গরিব-মেধাবী শিক্ষার্থীদের সহায়তা ও শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে অনুদান প্রদান এবং অসহায় মানুষের গৃহনির্মাণ করে দেওয়াসহ নানা জনকল্যাণমূলক কাজ অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় কুতুবপুরে অসহায় লায়েছ মিয়ার নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়। এমন জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ‘লালাবাজার এডুকেশন ট্রাস্ট ইউকে’র নেতৃৃবৃন্দ।
সিলেটভিউ২৪ডটকম / ডালিম




