নেতাদের নিঃশর্ত মুক্তি, সরকারের দমন-পীড়ন-নির্যাতনের বিরুদ্ধে, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোসহ ১০দফা দাবিতে আগামী ৪ ফেব্রুয়ারি রাজধানীসহ বিভাগীয় পর্যায়ে সমাবেশের ঘোষণা দেয় বিএনপি। সিলেটের রেজিস্ট্রারি মাঠে সমাবেশের প্রস্তুতি নিচ্ছে সিলেট জেলা ও মহানগর বিএনপি।
৪ ফেব্রুয়ারির সমাবেশে সিলেটে উপস্থিত থাকবেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, বেগম সেলিমা রহমান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, তাহসিনা রুশদীর লুনা, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, খন্দকার আব্দুল মোক্তাদির, বিএনপির যুগ্ম মাহসচিব, হাবিব উন-খান-সোহেল।
সিলেটভিউ২৪ডটকম / নাজাত-০৭




