সিলেটের ফেঞ্চুগঞ্জে অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন সিলেট মদন মোহন কলেজের সাবেক ভিপি, আইনজীবী ও রাজনীতিবিদ মোহাম্মদ মনির হোসাইন।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে ফেঞ্চুগঞ্জ যুব সংঘের হলরুমে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আখলাকুর রহমান চৌধুরী সেলিম।
উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মেহরাব হোসেন জুনেলের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সিলেট মদনমোহন কলেজের সাবেক ভিপি, আইনজীবী ও রাজনীতিবিদ মোহাম্মদ মনির হোসাইন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নজরুল ইসলাম মিফতার, রাজু আহমদ রাজা, সদস্য শাহিন আহমদ খান, ইউপি সদস্য বাচ্চু মিয়া, আওয়ামী লীগ নেতা রানা মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ ইমন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- দক্ষিণ সুরমা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শেখ সোহেল আহমদ।
বিতরণীতে উপজেলার ২ শতাধিক পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
বিতরণীতে দাতা ব্যাক্তি মোহাম্মদ মনির হোসাইন বলেন, “আমি অতীতেও আপনাদের সাথে ছিলাম এখনো আছি আগামীতেও থাকবো ইনশাআল্লাহ। আপনাদের সুখে দুখে আমাকে সব সময় পাশে পাবেন।”
সিলেটভিউ২৪ডটকম/ফরিদ/এসডি-২৪




