বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি সিলেট জেলা শাখার ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার রাত ৮টায় সিলেট নগরীর একটি অভিজাত হোটেলের হলরুমে এ সভা আয়োজিত হয়।
সংগঠনে সভাপতি খালেদ আমহদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান সিদ্দিকী মুক্তার সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।

সমিতির কোষাধ্যক্ষ আমিনুর রহমান রফিক আর্থিক প্রতিবেদন পেশ করলে উপস্থিত সদস্যবৃন্দের সমর্থনে পাশ হয়।
সভায় সমিতির নতুন কমিটি গঠনের লক্ষ্যে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়।
উক্ত কমিশন আগামী ১মাসের মধ্যে নতুন কমিটি গঠনের কার্যক্রম সম্পন্ন করবেন। নির্বাচন কমিটির প্রধান নির্বাচন কমিশনার হলেন এডভোকেট অরুপ শ্যাম বাপ্পী ও কমিশনার রবীন্দ্র ঘোষ এবং ফজলুর রুহান।
এদিন বর্তমান কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক বিদায়ী বক্তব্য রাখেন। পরবর্তীতে নৈশভোজের মধ্যদিয়ে সাধারণ সভার সমাপ্তি ঘটে।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩০




