আন্তর্জাতিক শ্রী শ্রী হরিভক্তি প্রচারিণী সভা সিলেট শাখার আয়োজনে ৬ দিন ব্যাপী শ্রীমন নিত্যানন্দ প্রভুর শুভ আবির্ভাব জয়ন্তী মহোৎসব শুরু হচ্ছে শুক্রবার থেকে। নগরীর মাছুদীঘির পাড়ে অনুষ্ঠিত হবে এই মহোৎসব।
৩ ফেব্রুয়ারী ২০২৩ থেকে ৮ ফেব্রুয়ারী ২০২৩ পর্যন্ত অনুষ্ঠিতব্য এই মহোৎসবের মধ্যে , শ্রীমন নিত্যানন্দ প্রভুর অবদান বিষয়ক আলোচনা সভা, শ্রীমদ্ভাগবত পাঠ, ভারতের বিশিষ্ট কির্তনীয়ার পরিবেশনে লীলা কির্তন, চৌষট্টি মহান্তের ভোগারাধনা ও মহাপ্রসাদ বিতরণ।
বিশেষভাবে উল্লেখ্য শ্রী শ্রী হরিভক্তি প্রচারিণী সভা সিলেট শাখা প্রতিবৎসরের ন্যায় এবছরও নানা সামাজিক এবং জনকল্যাণমুখী কর্মসূচির মাধ্যমে এই মহোৎসবের শোভা আরও বৃদ্ধি করতে যাচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য আগামী ৭ তারিখে রক্তদান কর্মসূচি এবং মাধ্যমিক শিক্ষার্থীদের মধ্যে সহযোগী পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম।
সমস্ত অনুষ্ঠানের পৌরহিত্য করবেন শ্রীমন নিত্যানন্দ বংশাবতংস পাঠক সম্রাট প্রভুপাদ শ্রীল নিত্যগোপাল গোস্বামী মহোদয়। প্রভুপাদ আগামী ৪ তারিখে সিলেটে শুভ পদার্পণ করবেন এবং সিলেটে অবস্থান কালীন সময়ে প্রতিদিন দীক্ষা প্রদান করবেন।
মহোৎসব এর প্রতিটি অঙ্গে ভক্তবৃন্দের উপস্থিতি এবং অংশগ্রহণ কামনা করেছেন সংঠনের সভাপতি শ্রী নরেন্দ্র দে মনা এবং সাধারণ সম্পাদক শ্রী দেবদাস রায়।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/পল্লব-১০




