দৈনিক সবুজ সিলেট, দৈনিক সকালের সময় এবং সিলেটভিউ'র শান্তিগঞ্জ উপজেলা প্রতিনিধি সামিউল কবিরের পিতা মরহুম গোলাম মোস্তাফার ১ম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।

 


এ উপলক্ষে বুধবার (১ লা ফেব্রুয়ারি) বাদ যোহর মরহুমের সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার শান্তিগঞ্জস্থ নিজ বাসায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

দোয়া মাহফিল পরবর্তী শিরণী বিতরণ করা হয়।

পাশাপাশি মরহুমের মাগফিরাত কামনায় উপজেলার বিভিন্ন মসজিদে দোয়ার আয়োজন করা হয়।

 

দোয়া মাহফিলে মরহুমের পরিবারবর্গ, আত্মীয়স্বজন ও লালকুটি দরবার শরিফের শম্ভুগঞ্জ তরিকার জাকের ভাইয়েরা উপস্থিত ছিলেন।

 

২০২২ সালের ১ ফেব্রুয়ারি মোঃ গোলাম মোস্তাফা ৮৫ বছর বয়সে ইন্তেকাল করেন।

মৃত্যুকালে স্ত্রী, ৪ ছেলে ও ৩ কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সে হিসেবে এই বছর এইদিনে মরহুমের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

তিনি ছিলেন একজন নামাজি ও পরহেজগার মানুষ। এবং খাজা সাইফুদ্দিন নকশবন্দী মুজাদ্দিদীর (ইন্নতপুরী) শম্ভুগঞ্জীর একজন ভক্ত ও মুরিদ ছিলেন তিনি।

 


সিলেটভিউ২৪ডটকম/সামিউল/এসডি-৩১