দোয়ারা বাজার সমিতি সিলেটের উদ্যোগে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সিলেট শহীদ মিনার প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ক্যাম্ব্রিজ গ্রামার স্কুল অ্যান্ড কলেজের পরিচালক মো. আবুল কালাম।
সংগঠনের সভাপতি মাসুক আহমদ তাহেরের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাসুক রানার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মুছাদ্দিকুন নবী, আব্দুল মালেক, আব্দুল মালিক।
বক্তব্য রাখেন- সিনিয়র সহ সভাপতি বাবু ধীরেন্দ্র কুমার দাস, আব্দুল মছব্বির মেম্বার, আশরাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক এডভোকেট রুহুল কুদ্দুস তিলক, জাহাঙ্গীর আলম, রইছ উদ্দিন, দিলাল উদ্দিন, লাল মিয়া, আজাদ মিয়া, আকাশ, বাবুল আহমদ, মাছুম আহমদ, শীতন বাবু, আব্দুল হামিদ, এমরাজুল হক, আব্দুল চোবহান, নিজাম উদ্দিন, নুরুল আমিন তালুকদার, সেলিম আহমদ প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/পল্লব-২১




