দক্ষিণ সুরমার মোল্লার গাঁও ইউনিয়নে সি আর সেভেন ফেন্ডস ক্লাবের উদ্যোগে ‌‘মরহুম মোসাদ্দেক হোসেন মুসা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধনী করা হয়েছে।

 


শুক্রবার দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁওয়ের তেলীরাই মাঠে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।

 

মোল্লারগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোমিন হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, সাধারণ সম্পাদক এডভোকেট শামিম আহমদ, সিলেট মহানগর জর্জ কোর্ট এর এপিপি এডভোকেট শাহিনুল ইসলাম শাহিন, মোল্লারগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জবরুল ইসলাম জগলু।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ইউপি সদস্য জাকির হোসেন, মোর্শেদ খান, মোল্লারগাঁও ইউনিয়ন সেচ্ছাসেবকলীগ সভাপতি রাজিব আহমদ, সাংগঠনিক সম্পাদক মাহিউল ইসলাম মাহি, সি আর সেভেন ফেন্ডস ক্লাব এর প্রধান উপদেষ্টা মো. এমরান আহমদ,  উপদেষ্টা মোফাজ্জল হোসেন পিরু, সদস্য পারভেজ আহমদ, তুষার আহমদ, ইমন আহমদ, জাহিদ আহমদ, সুবেল আহমদ, সুজন আহমদ, ছালিম আহমদ প্রমুখ।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৯