সিলেটের গোলাপগঞ্জের লক্ষণাবন্দ ইউনিয়ন আওয়ামী লীগের ৩নং ওয়ার্ড শাখার কমিটিতে জামায়াত-বিএনপির পরিবারের লোকদের স্থান না দেয়ার দাবিতে সভা অনুষ্ঠিত হয়েছে।

 


শনিবার সন্ধ্যা ৬টায় স্থানীয় পুরকায়স্থ বাজারে ৩নং ওয়ার্ড আওয়ামী লীগেরর সাবেক সভাপতি মন্টু রঞ্জন মালাকারের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মনির আলী, আওয়ামী লীগ নেতা সুমন মালাকার, বিভাষ দাস, ময়নুল ইসলাম, গিয়াস উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন।
 

এসময় বক্তারা বিএনপি জামাত পরিবারের লোকদের দিয়ে ওয়ার্ড কমিটি গঠনের অপপ্রয়াসের অভিযোগ তুলেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এবং সাধারণ সম্পাদকের বিরুদ্ধে।
 

বক্তারা উপজেলা আওয়ামী লীগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত নিবেদিতপ্রাণ আওয়ামী লীগ কর্মিদের দিয়ে  ওয়ার্ড কমিটি গঠনের দাবি জানান। অন্যথায় গণপদত‍্যাগসহ বিভিন্ন কঠোর কর্মসূচির পালনের হুশিয়ারি দেন।

উল্লেখ্য, গত ২০ জানুয়ারি লক্ষণাবন্দ ইউনিয়ন আওয়ামী লীগের অন্তর্গত ৩নং ওয়ার্ড শাখার ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় এবং ঐক্যমতের অভাবে কমিটি গঠনে বিলম্ব ও জটিলতার সৃষ্টি হয়।
 

প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন- মো. ফজলুল রহমান, ফারুক আহমদ, হুছন মিয়া, নাজিম উদ্দিন, মো. কামাল উদ্দিন, আবুল হোসেন ইমন, চন্দন দাস প্রমুখ।
 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩০