ফেঞ্চুগঞ্জ উপজেলা জাসদের সভাপতি ও জেলা জাসদের সহ সভাপতি কবি মুহিত আহমদ মুক্তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল।

 


এক শোক বার্তায় তিনি মরহুম মুহিত আহমদ মুক্তার আত্বার মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারে পরিজনের প্রতি সমবেদনা জানান।

 

শোকবার্তায় তিনি বলেন, কবি মুহিত আহমদ মুক্তা একজন আপাদমস্তক রাজনীতিবিদ ও সমাজসেবক ছিলেন। তার মৃত্যুতে ফেঞ্চুগঞ্জ বাসী একজন সৎ, বিনয়ী, নির্লোভ রাজনীতিবিদ ও সমাজসেবক হারালো।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৬