মেট্রোপলিটন ইউনিভার্সিটির স্পোর্টস ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। আগামী এক বছর এই কমিটি দায়িত্ব পালন করবে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা এই তথ্য জানিয়েছে।
ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী। পৃষ্ঠপোষক হিসেবে আছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চেয়ারম্যান তানভীর এমও রাহমান চৌধুরী, প্রধান উপদেষ্টা উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক। এ ছাড়া উপদেষ্টামণ্ডলীতে আছেন রেজিস্ট্রার তারেক ইসলাম, ছাত্রকল্যাণ উপদেষ্টা অধ্যাপক চৌধুরী মোকাম্মেল ওয়াহিদ, পরিচালক (স্পোর্টস) রাজিন সালেহ, সহকারী অধ্যাপক সাইদুর রহমান পলাশ ও ডেপুটি রেজিস্ট্রার লোকমান আহমদ চৌধুরী।
কমিটিতে ফাহিম চৌধুরীকে সভাপতি ও এনায়েত আলী হাবিবকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটির আনুষ্ঠানিক ঘোষণা দেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির রেজিস্ট্রার ও স্পোর্টস ক্লাবের উপদেষ্টা তারেক ইসলাম এবং ক্লাবের উপদেষ্টা সাইদুর রহমান পলাশ । এ সময় ক্লাবের সাবেক সভাপতি মহি উদ্দিন এবং সাবেক সহ-সভাপতি ফাইজা চৌধুরীসহ সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি মারুফ আহমেদ নাহিদ ও সামছুল ইসলাম জাকারিয়া, যুগ্ম সম্পাদক আজহারুল ইসলাম প্লাবন, আবিদ চৌধুরী, শাহ মারুফ আহমদ ও মোস্তাফিজুর রহমান শুভ, সাংগঠনিক সম্পাদক মনসুরুজ্জামান শেখ ইমন, সহকারী সাংগঠনিক সম্পাদক মিলন তালুকদার, রাজন তালুকদার ও ইফফাদুর রহমান রুহান, কোষাধ্যক্ষ ফাহমিদুর প্রিয়ান, যুগ্ম-কোষাধ্যক্ষ তাসনিম শাহারিয়ার, দপ্তর সম্পাদক জুবায়ের আহমেদ, সহকারী দপ্তর সম্পাদক নাইম আব্দুল্লাহ ও ফায়েজ আহমেদ, প্রচার সম্পাদক এম জেড ফজলে রাব্বী, মহিলা পাবলিক রিলেশন্স সম্পাদক ওয়াদিহা আজির ও সানজিনা তালুকদার, দাপ্তরিক ফটোগ্রাফার মোসারফ মোসা ও ফাহিম আহমেদ অভি, রিসোর্স সম্পাদক তাওহীদ ইমরুজ মামুন, সহকারী রিসোর্স সম্পাদক তানভীর মাহমুদ খান তাজ ও কৌশিক রয়, তথ্য সম্পাদক রাশেদুল রহমান পায়েল, নির্বাহী সদস্য সম্পাদক অর্নব দাস, প্রয়াস দাস, সেবক পাল, ইমতিয়াজ শাফিন, তানজিনা আক্তার প্রাপ্তি, ইসরাত ও জারিন তাসনিম।
সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে




